এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়কে ঝরল দুই পরীক্ষার্থীর প্রাণ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়কে ঝরল দুই পরীক্ষার্থীর প্রাণ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নরসিংদীর শিবপুরের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিজ (২২)। স্বাধীনের বাড়ি বাদুয়ারচরের পুরানপাড়ায় ও নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে।

 

পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানাপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930