তিন জেলার নেতাদের সঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

তিন জেলার নেতাদের সঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

 

রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930