সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানে চৌধুরী জাবেদের গুলশানের প্রায় সাড়ে ৭ হাজার বর্গফুটের দুটি ফ্ল্যাট অভিযান চালিয়েছে দুদক। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি।

 

দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের।

 

গত ডিসেম্বরে গুলশান-২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক। যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে।

দুদক উপপরিচালক মশিউর রহমান বলেন, আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা।

 

ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দুদক জানিয়েছে, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। ইতোমধ্যে ৩০টি মামলায় ৫শ’ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ হাতে পেয়েছে দুদক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031