মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ৪ কোটি ৫৫ লাখ টাকায় আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ৪ কোটি ৫৫ লাখ টাকায় আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

রোববার দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ডাকবাংলো ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগত ব্যক্তিদের আবাসন সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠান শেষে ডাকবাংলো চত্বরে ‘৯০-এর ছাত্র ফোরাম’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930