সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

 

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা যাচ্ছে। আগামী ২৮ জুলাই এর মধ্যে এগুলো তৈরি করে hpmgoldcup@gmail.com মেইলে প্রেরণ করতে বলা হয়েছে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে প্রেরণ করতে হবে। রিলস তৈরি করে উল্লিখিত ই-মেইলে লিংক প্রেরণ করতে হবে।
এতে আরো বলা হয়, রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং তৈরি করে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠাতে হবে। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠাতে হবে। স্লোগানও ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

 

এতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত তথ্য প্রেরণের সঙ্গে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা প্রেরণ করতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। ইতিমধ্যে যারা লোগো, রিলস ও থিম সং প্রেরণ করেছেন তাদের নতুন করে পাঠানো প্রয়োজন নেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031