করোনা:বাংলাদেশ ছাড়লেন আরও ৩২৮ মার্কিন নাগরিক

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

করোনা:বাংলাদেশ ছাড়লেন আরও ৩২৮ মার্কিন নাগরিক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

১৭ শিশুসহ আরও ৩২৮ নাগরিককে নিয়ে ঢাকা ছাড়লো যুক্তরাষ্ট্রের তৃতীয় স্পেশাল ফ্লাইট। আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমোন এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিদায় জানান।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সূত্র জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভাড়া করা কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।

 

এর আগে কাতারের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে গত ৩০ মার্চ প্রথম ফ্লাইটে ২৬৯ জন এবং ৫ এপ্রিল দ্বিতীয় স্পেশাল ফ্লাইটে ৩২২ নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। সঙ্গে মার্কিন কূটনীতিকদের পোষা ৯টি কুকুর ও একটি বিড়ালকেও ফেরানো হয়। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে অবস্থান করা আরও তিন শতাধিক নাগরিক আবেদন করলে তাদের ফেরাতে তৃতীয় ফ্লাইট পাঠায় যুক্তরাষ্ট্র সরকার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930