একদিনে ২শ ছাড়লো করোনা আক্রান্তের সংখ্যা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

একদিনে ২শ ছাড়লো করোনা আক্রান্তের সংখ্যা

লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ এবং মারা গেছেন ৭ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে নমুনা সংগৃহীত হয়েছে ১৮০৪, পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনাসহ ১৯০৫টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা ২০৯ জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি ১০২৩ জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৭ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরে যাননি। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন।

 

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১৮২ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনাক্ত হয় ১৩৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০১২ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪২ জন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031