বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য নতুন যে সুখবর

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য নতুন যে সুখবর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে সুখবর পেল বাংলাদেশ। আগের তুলনায় তিন ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৭তম অবস্থানে রয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন। যদিও গত বছর এই সুবিধার আওতায় দেশের সংখ্যা ছিল ৩৭টি, তবে সামগ্রিক সক্ষমতার বিচারে এবার ১০০তম অবস্থান থেকে ৯৭তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের পাসপোর্ট।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৬ সালের মধ্যবর্তী সূচক থেকে এই তথ্য জানা গেছে। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

 

র‍্যাঙ্কিং অনুযায়ী, গত বছর এই সুবিধার আওতায় দেশের সংখ্যা ছিল ৩৭টি, তবে সামগ্রিক সক্ষমতার বিচারে এবার ১০০তম অবস্থান থেকে ৯৭তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের পাসপোর্ট। বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২১ সালে ১০৮তম অবস্থানে থাকার পর ধারাবাহিকভাবে বাংলাদেশের পাসপোর্টের মান উন্নত হচ্ছে।

বর্তমানে বাংলাদেশিরা ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা (ই-ভিসা), কেনিয়া ও বারবাডোসসহ এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের মোট ৩৫টি দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারবেন।

 

হেনলি অ্যান্ড পার্টনার্স মূলত একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান, তার ওপর ভিত্তি করে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনা করে এই সূচক তৈরি করে।

 

বৈশ্বিক এই তালিকায় বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে, তালিকার নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে উন্নতির চেষ্টা অব্যাহত থাকলেও শীর্ষ দশে আধিপত্য ধরে রেখেছে ইউরোপীয় ও উন্নত দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ড বর্তমানে সূচকের দশম স্থানে অবস্থান করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031