পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১৩ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তারা হলেন ডিআইজি মো. আব্দুল্লাহ আল বাকী (হাইওয়ে পুলিশ), মো. ওয়ালিদ হোসেন (সারদা পুলিশ একাডেমি, রাজশাহী) এবং সানা শামীনুর রহমান (সিআইডি)।

 

অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার হোসেন (সিআইডি), বিধান ত্রিপুরা (ট্যুরিস্ট পুলিশ), ড. এ কে এম ইকবাল হোসেন (পুলিশ স্টাফ কলেজ), সাহেলী ফেরদৌস (এপিবিএন), রেবেকা সুলতানা (সিআইডি), মো. তবারক উল্লাহ (সারদা পুলিশ একাডেমি), হাসিনা রহমান (পুলিশ টেলিকম), ফয়সল মাহমুদ (পুলিশ অধিদপ্তর), কানিজ ফাতেমা (পুলিশ অধিদপ্তর), সুলতানা নাজমা হোসেন (ট্যুরিস্ট পুলিশ), জেসমিন বেগম (নৌ পুলিশ) এবং মোসা. ফরিদা ইয়াসমিন (ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার),

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মো. হাবিবুর রহমান এবং টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930