সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুর ২টার দিকে দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

 

আটকের পর জব্দকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, হত্যা ও মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031