করোনা:বিশ্বনাথে নমুনা সংগ্রহের কিট অপ্রতুল

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

করোনা:বিশ্বনাথে নমুনা সংগ্রহের কিট অপ্রতুল

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের পর্যাপ্ত কিট নেই সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সন্দেহ ভাজনদের সংখ্যা বাড়লে দেখা দিবে কিট সংকট। এ পর্যন্ত ১৪ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। আজকে (১৪ এপ্রিল) অবধি আছে মাত্র ১৮টি কিট।

 

সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সন্দেহ ভাজনদের নমুনা সংগ্রহে ৩২টি কিট নিয়ে কাজ শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত কয়েক দিনে এ উপজেলা থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের মাধ্যমে ঢাকা পাঠানো হয়। এর মধ্যে পাওয়া ৪ জনের রিপোর্টই করোনা নেগেটিভ।

 

সম্প্রতি নেয়া হয় নরায়নগঞ্জ ফেরত আরো ১০ ব্যক্তির নমুনা। এদিকে প্রতিদিনই বাড়ছে সন্দেহ ভাজন লোকজনের সংখ্যা। সম্প্রতি আরো অনেকেই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফিরলেও সংগ্রহ করা হয়নি তাদের রক্তের নমুনা। আগতদের সঠিক সংখ্যা-পরিচয় নিয়েও ধুম্রজালে কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, আজকে পর্যন্ত আমাদের আছে ১৮টি কিট। যা পর্যাপ্ত নয়। সন্দেহ ভাজনদের সংখ্যা বাড়লে নমুনা সংগ্রহে সমস্যার সৃষ্টি হতে পারে।

 

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, কিট কম আছে। সিলেট সিভিল সার্জন অফিস থেকে আজ-হয়তো কাল আরো কিছু কিট আমরা পাবো বলে তিনি জানান।

Spread the love