ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. সুমন ইসলামকে সভাপতি এবং মোস্তবা রাফিত মাহীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন।

 

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহসভাপতি রিপন ইসলাম (বাবু), সহসভাপতি ইমরান মাহমুদ ইমি, মাহমুদ হাসান প্রিন্স, আল-আমিন, রবিউল ইসলাম হৃদয়, দেলোয়ার হোসেন (জান) ও মোতাকাব্বির হোসেন তিতুমীর।

 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ইসলাম, হাবিবুর রহমান আসিক, হাসিবুর রহমান শান্ত ও আবু জুবায়ের আকাশ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন কাব্য।

 

এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের হোসেন, সাব্বির হোসেন আবিদীন, মিরাজুল ইসলাম ফয়সাল, আব্দুল্লাহ আল মামুন হৃদয় ও সাদিক সাব্বির; দপ্তর সম্পাদক পদে মো. সজিব, প্রচার সম্পাদক পদে আমিনুল এহসান অপি, অর্থ সম্পাদক পদে ফারহান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক পদে শেখ জুলকার নাইম সিয়াম এবং আন্তর্জাতিক সম্পাদক পদে সাহরিয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন।

 

দায়িত্বপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহিত চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হোসেন আহম্মেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সমাজসেবা সম্পাদক মো. রানা, সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুর রহমান রাব্বি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সুমন ইসলাম (সেনুয়া), বৃত্তি ও ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মো. রিফাত এবং সদস্য পদে মো. নাহিদ হাসান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930