কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও রদবদল করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার।

 

বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে ডিআইজি পদে কর্মরত রয়েছেন। তাকে বদলি করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে তিনি কেএমপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে গেজেট আকারে প্রজ্ঞাপনটি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

এর আগে, গত ২১ জুলাই খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মো. সাজ্জাদুর রহমানকে কেএমপির নতুন কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো।

 

পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, মাঠপর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা হিসেবে মো. সাজ্জাদুর রহমানের নেতৃত্বে কেএমপির আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার কার্যক্রম আরও গতিশীল হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930