দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার: নাহিদ ইসলাম

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার: নাহিদ ইসলাম

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটির দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটেছে। এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে এনসিপি।

জানা গেছে, জানা গেছে, আজ দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণ-অভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা। সভা শেষে এনসিপির গাড়িবহর পৌরসভা গেইট এলাকা অতিক্রমের সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ‘এনসিপি, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কিছু সংখ্যক মানুষ গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুঁড়ে সারজিস আলমকে বহন করা একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে।

 

সভা শেষে এনসিপির গাড়িবহর পৌরসভা গেইট এলাকা অতিক্রমের সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ‘এনসিপি, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কিছু সংখ্যক মানুষ গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুঁড়ে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বাঁধা দিলে দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়িবহর। এর আগে, দুপুরে সভায় যোগ দেওয়ার সময়ও একইভাবে স্লোগান দেন ছাত্রদল কর্মীরা।

 

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা পরিচালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

 

এদিকে গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

 

তিনি বলেন, ‘দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হোক তা চায় না সরকার। তাই বারবার বিরোধীদলের ওপর হামলার ঘটনা ঘটছে।’

 

বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকার সংস্কার চায় না। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এনসিপির ওপর হামলা করছে।’

 

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি মুখ না খোলার ঘোষণা দেন।

 

এদিকে দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সার্জিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাদের ওপর আক্রমণ করেছে।

 

এর ৩০ মিনিট আগে আরেক পোস্টে তিনি লেখেন, সিলেটের গোলাপগঞ্জে আবার তাদের গাড়িতে হামলা করেছে বিএনপি। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে ‌সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দিনা‌র) গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের‌ নেতা–কর্মীদের একজনও থেকে থাকলে তাঁরা দেখাক। তারা নেতাকর্মীদের নিয়ে কোনো কথা বললেও বাধা না দেওয়ার‌ নির্দেশনা দেওয়া ছিল। নিহত প‌রিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে গেছেন; কিন্তু আহতদের কারও সঙ্গে দেখা করেন‌নি, সেখান‌ থেকেই ঝামেলা হয়েছে বলে শুনেছেন।’

 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী জানান, নিরাপত্তার কোনো কমতি ছিল না। কিন্তু গাড়িবহর সভাস্থল ত্যাগের একপর্যায়ে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এতে একটি গাড়ির পেছনের কাঁচ ভে্ঙে যায়৷ তবে কেউ হতাহত হয়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় গোলাপগঞ্জ ছেড়ে দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় সারজিস আলমের গাড়িবহর। এ ব্যাপারে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

 

এদিকে সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়ও পদযাত্রা ও সভার উদ্দেশে রওনা হয়েছে এনসিপি।

 

এ ছাড়া আগামীকাল শুক্রবার সিলেটের আরও তিন উপজেলায় পদযাত্রা নিয়ে সমাবেশ করবে দলটি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031