সিলেটে আরও ১৫ জন শনাক্ত, বেড়েছে মৃ*ত্যুও

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটে আরও ১৫ জন শনাক্ত, বেড়েছে মৃ*ত্যুও

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৪৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২০ জন, হবিগঞ্জে ৬২ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ৪০ জন এবং সুনামগঞ্জে ৩২৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন ভর্তি হন।

 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জনসহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী মুনতাহা বেগম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দাউদপুর এলাকায়। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৬ জন এবং সন্দেহভাজন হামে মারা গেছেন ১০৫ জন। জেলা ভিত্তিক হিসেবে সিলেটে মোট ৩৯ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31