হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা মামলা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা মামলা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জে এনসিপির বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে জেলা ছাত্রদল। এতে আসামি করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমসহ ১০জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৪০/৫০জন।

গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর থানায় এজাহারটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রোকন।

 

এর আগে গত বুধবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তারেক এর দায়ের করা মমলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

মামলার এজহারে মোবাইল ফোন, নগদ টাকা চুরি এবং গুরুতর ও সাধারণ জখম করার অপরাধের অভিযোগ করা হয়েছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে হবিগঞ্জ জেলা সদরে এক সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হন সারজিস আলম ও নাছির উদ্দীন পাটোয়ারী। এসময় তাদের বহনকারী গাড়ি ভাংচুর করা হয়।

 

উল্লেখ্য, এ হামলায় আহত হন ১৫জন নেতাকর্মী।

 

এ নিয়ে জেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে এনসিপি ও বিএনপি এবং অংগ সংগঠন একই স্থানে বিক্ষোভ সমাবেশ আহ্বান করলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

 

এদিকে বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আসার পথে পুলিশী বাধার সম্মুখীন হন। পরে তারা জেলার বাহুবল উপজেলা কামাইছড়া পুলিশ ক্যাম্পে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে ফিরে যান।

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ পেয়েছি। যাচাই বাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930