মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

প্রতিনিধি  /  বাগেরহাট ::

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সংলগ্ন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে বারইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত এ সংলাপে ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

সংলাপে অতিথি হিসেবে বক্তব্য দেন কোডেকের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার অজিফা নীলা ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কুমার। এছাড়া বক্তব্য দেন কোডেকের ফিল্ড ফ্যাসিলিটেটর কামনা রায়, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মিজামউদ্দিন, সুশীল সমাজ সংগঠনের সদস্য নয়ন হালদার, শিরিন বকুল, রাজু হাওলাদার, তপতি হালদার, মাকসুদা বেগমসহ বিভিন্ন প্রতিনিধি।

 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় বারইখালী ইউনিয়নের মানুষ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, লবণাক্ততা বৃদ্ধি, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, নাজুক স্বাস্থ্যসেবা, ওষুধের সংকট এবং কৃষি উৎপাদনে নানা প্রতিবন্ধকতা স্থানীয় জনজীবনকে ক্রমেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উদ্বেগজনকভাবে বাড়ছে।

 

তারা এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ, স্থানীয় জনগণের অধিকার সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930