এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

এই মূহুর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মূহুর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

সম্প্রতি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের মূল্য বৃদ্ধি হতে পারে– এমন গুঞ্জন ওঠায় তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো পেট্রোবাংলা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930