নতুন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

প্রকাশিত: 2:43 PM, August 2, 2026

নতুন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ রোববার সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

 

এর আগে সকাল ৮টায় নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা প্রথমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এদিন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, সবার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা এক রকম নয়। যে যার বিশেষজ্ঞতার জায়গা থেকে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করবেন।

 

তিনি বলেন, ‘আমাদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেই দায়িত্বই পালন করব।’

 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষ চায়, যেকোনো প্রতিষ্ঠানে নিয়োগের ভিত্তি হোক সততা, কর্মদক্ষতা, জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেম। আমার বিশ্বাস, সরকার ও রাষ্ট্রপতি এসব বিষয় বিবেচনা করেই নিয়োগ দিয়েছেন।’

 

তিনি আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দায়িত্ব শুধু সরকারের পক্ষে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। এ দেশের প্রতিটি নাগরিকই এই কার্যালয়ের সেবাগ্রহীতা।’

 

‘সরকারই আমাদের একমাত্র ক্লায়েন্ট নয়’ উল্লেখ করেরুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই আমাদের ক্লায়েন্ট। তাই জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।’

 

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে একাংশের অসন্তোষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, এত বড় একটি দপ্তরে সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ৩৩৭ জন আইন কর্মকর্তা ছিলেন। পরবর্তীকালে সেই সংখ্যা কমেছে। বর্তমান সরকার ও রাষ্ট্রপতি প্রয়োজন অনুযায়ী যতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) প্রয়োজন মনে করেছেন, ততজনকেই নিয়োগ দিয়েছেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এসব আইন কর্মকর্তার নিয়োগ ঘোষণা দেওয়া হয়।

 

সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয় সরকার। একই আদেশেই আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল ঘোষণা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30