নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিনিধি / নবীগঞ্জ ::

 

ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের এরাবরাক নদীর পাশে মিঠাপুর গ্রামে শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৩টার সময় আউশকান্দি এলাকার সকল মসজিদের ঈমাম মুয়াজ্জিন সহ সকলের উপস্থিতিতে দুরুদ শরিফ ও মোনাজাতের মাধ্যমে দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

ভিত্তি প্রস্তর উপলক্ষে মোনাজাত করেন, আউশকান্দি জামে মসজিদের ঈমাম কারী রিয়াজ উদ্দিন।

 

এ সময় উপস্থিতি ছিলেন, প্রফেসর আব্দুল হান্নান, সিলেট বারের এডভোকেট আবুল ফজল, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী সুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম নোমান, সাবেক চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সিরাজুল ইসলাম, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদার, গোপলার বাজার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তফজ্জুল হক, হাজী আতাউর রহমান, হীরা মিয়া, ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলু, ইউপি সদস্য জমির আলী, আব্দুর রকিব, উলুকান্দি জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল মালেক, আউশকান্দি জামে মসজিদের ঈমাম কারী রিয়াজ উদ্দিন, উত্তর দৌললতপুর জামে মসজিদের ঈমাম মাওলানা জাহাঙ্গির আলম, মিঠাপুর জামে মসজিদের ঈমাম মাওলানা আইনুল ইসলাম, আউশকান্দি র, প স্কুল ও কলেজ মসজিদের মুয়াজ্জিন কে এম রহমত আলী জালালী, আউশকান্দি হীরাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের হাফিজ ঈমাম রেদুয়ান আহমদ, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজায়া দাখিল মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম, আব্দুর রকিব, রকি পারভেজ সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, আউশকান্দি’র প্রায় সকল মসজিদের ঈমাম মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, এডভোটেক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930