ওসমানীনগরে রাস্তার উদ্বোধন করলেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

ওসমানীনগরে রাস্তার উদ্বোধন করলেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব

প্রতিনিধি/ওসমানীনগর 

সিলেটের ওসমানীনগরে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে ৪৬০ ফুট পাকা করন রাস্তার উদ্বোধন করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব।

 

শনিবার দুপুরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ৩লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে উপজেলার দয়ামীর ইউনিয়নের দক্ষিণ বড় ধিরারাই গ্রামে বড় ধিরারাই প্রাথমিক বিদ্যালয় থেকে সেয়ারগাঁ পর্যন্ত ৪৬০ ফুট পাকাকরণ রাস্তার উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব বলেন, নির্বাচনকালীন সময়ে এলাকার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি।  একটি মানসম্মত রাস্তা নির্মাণ করা হয়েছে। আমি আশা রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন সরকার পরিচালনার দ্বায়িত্বে থাকবে তত দিন মানসম্মত ও রাস্তাঘাটের উন্নয়ন কর্মসূচী চলমান থাকবে।

 

পরে ইউনিয়নের বিভিন্ন নির্মানাধীন ও সংস্কার বিহীন একাধিক রাস্তা পরিদর্শন করেন।

 

এসময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,  উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ আলী,ফারুক মিয়া, সাধারণ সম্পাদক ফারুক আলী, সাজ্জাদ মিয়া, ইউপি সদস্য নোমান আহমদ, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনহার মিয়া, সদস্য আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ আহমদ, সদস্য তোফায়েল আহমদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ইউনিয়ন যুবদল নেতা ইসলাম উদ্দিনসহ অনেকেই।

 

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930