জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা কবিন্দ্র দেবনাথ তার পুরান বাড়ি ছেড়ে স্থানীয় মইয়ার হাওরে গিয়ে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন। গত ৩১ জুলাই রাতে কবিন্দ্র দেবনাথের নতুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ অনুষ্ঠানে তাদের পুরান বাড়ির লোকজন গিয়ে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩ টার দিকে ২টি ছোট নৌকা যোগে ১৭ জন মানুষ নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে ৭ জনের নৌকাটি নিরাপদে পৌছালেও ১০ জনের নৌকাটি পথে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাতে থাকা ৬ জন তরুণ পানিতে সাঁতার কেেেট পাড়ে উঠে আসলেও বয়স্ক ৪ জন আসতে পারেননি। ইতোমধ্যেই তারা পানিতে ডুবে তলিয়ে যান।

 

তারা হলেন, পূর্ব ভবানীপুর গ্রামের সত্যেন্দ্র দেবনাথ (৬৫), অরুন দেবনাথ (৪৫), তার ভাই অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৩৪)। এ ঘটনায় রাত থেকেই গ্রামের লোকজন অন্যন্য নৌকা যোগে গিয়ে তাদের উদ্ধার তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

অবশেষে নৌকা ডুবির ঘটনার খবর পেয়ে ১ আগস্ট শনিবার সকাল থেকে জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি বাহিনীর সাথে স্থানীয় লোকজন দিন ব্যাপী উদ্ধার অভিযান চালান। অভিযানে দুপুরের দিকে অরুন দেবনাথ ও বিকেলে সত্যেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হলেও অধীর দেবনাথ ও হেমেন্দ্র দেবনাথ এখনো নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী রজত বাবুসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন। বাকি ২ জনের মৃতদেহ উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930