সহজ হচ্ছে এনআইডি সংশোধন

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সহজ হচ্ছে এনআইডি সংশোধন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে চার সদস্যের কমিটি গঠন করেছে সাংবিধানিক সংস্থাটি।

 

রবিবার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার সই করা এসংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

 

চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার লক্ষ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত ও দাখিল করা প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো।
স্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক। স্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)।

 

এ ছাড়া সদস্য হিসাবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

 

এ ছাড়া চিঠিতে কমিটির কার্যক্রম পরিধি হিসেবে বলা হয়েছে–

 

১. চাহিত পরিবর্তনের ধরন কেমন হয় তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করতে হবে।

 

২. ‘ঘ’ ক্যাটাগরি হতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা।

 

৩. দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ দেওয়া।

 

৪. আবেদন ইলেকট্রনিকলি অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে কোনও ধরনের মডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত প্রদান।

 

৫. এনআইডি লক-আনলক এবং রোলব্যাকের জাস্টিফিকেশন বিষয়ে সুপারিশ প্রদান।
উল্লেখ্য, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31