বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বললেন মির্জা ফখরুল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি ঠিক হচ্ছে না। এটি পুরোপুরি ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যে প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে সংসদে জুলাই সংশোধনী কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। আমরা সরকারে এসেছি, এখন চেষ্টা করছি। জুলাই ঘোষণার প্রতিটি অংশে আমরা যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়ন করতে চাই। অনেক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’

 

গণভোট নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনটি বিষয় একমত হয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাব নিয়ে মতপার্থক্য হয়েছে। সেটিও বিএনপি জনগণের কাছে জবাব দিয়েছে এবং ভোটে জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে।’

 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারে এসেছি এখন আমরা কিন্তু চেষ্টা করছি। জুলাই ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যে স্বাক্ষর করেছি, আমরা সেটা করতে চাই। ইতোমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে জুলাই অ্যামেন্ডমেন্ট সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন শুরু হয়েছে শব্দ নিয়ে ডিবেট ওটাও সংস্কার হবে।’

 

তিনি আরও বলেন, ‘আসুন পার্লামেন্টে আলোচনা করি। আলোচনা করে সিদ্ধান্ত নিই, কথা বলি কোন কোন জায়গায় সমাধান সম্ভব আমরা তা করব।’

 

বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করে তিনি বলেন, ‘আপনারা ইতোবাচক সরকারকে সময় দেন, সুযোগ দেন যাতে সরকার প্রতিশ্রুত কাজগুলো করতে পারে। মাত্র পাঁচ মাস কয়েকদিন হয়েছে। এর মধ্যে যদি সবকিছু সঠিকভাবে চাই এটা সম্ভব না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31