বেরোবিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

বেরোবিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়।

 

আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ৫জন শিক্ষার্থী গুরুতর আহতসহ আরও প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে আহত শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

চিঠিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের ডাক দিয়েছে। এতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

প্রসঙ্গত, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর একটি ফেস্টুনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মীর কাশেম আলীসহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি ছিলো। ছাত্রদল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ফেস্টুন সরানোর দাবিতে প্রোগ্রাম স্থলে গেলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ২০ জন আহত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31