জগন্নাথপুরের প্রিয়মুখ আবদুন নুর আর নেই

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

জগন্নাথপুরের প্রিয়মুখ আবদুন নুর আর নেই

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সবার প্রিয়মুখ ও শালিসি ব্যক্তি আবদুন নুর আর নেই।

 

জানা গেছে, বেশ কিছু দিন ধরে তিনি ঠান্ডা জণিত রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ১৫ এপ্রিল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

 

এদিকে-আবদুন নুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিবপুর গ্রামের শালিসি ব্যক্তি হাজী আবদুল হক মেম্বার, আবদুল আজিজ, আলী নেওয়াজ, আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, তরুণ সমাজসেবক কামাল হোসেন প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031