করোনায় একদিনে রেকর্ড শনাক্ত ও মৃত্যু

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

করোনায় একদিনে রেকর্ড শনাক্ত ও মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪১ এবং মারা গেছে ১০ জন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি ২১৩৫টি এবং নমুনা পরীক্ষা করেছি ২০১৯টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষা করার হার ১৬ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৬০ জন।

 

অধ্যাপক নাসিমা বলেন, ‘যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। করোনায় মৃত রোগীদের বয়সভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘মৃত এই ১০ জনের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন। ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের ৪ জন।

 

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২১৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ২০৯, মৃত্যু হয় ৭ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৭২ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৬০ জনের। মোট সুস্থ হয়ে উঠেছে ৪৯ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031