সিলেট |
প্রকাশিত: 8:52 PM, August 9, 2026
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়ন চকিয়াচাপুর গ্রামের পিছনে বাষাটিয়া বিলের পূর্ব দক্ষিণ কোনায় শনিবার বিকালে নৌকা দিয়ে গোরতে গিয়ে পানিতে পরে আব্দুল সাহাদ (৬), শিশু শ্রেণী ও নাদিয়া আক্তার (৯) চতুর্থ শ্রেণীর ছাত্রী আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তাদের পিতার নাম মোঃ সারুয়ার মিয়া চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে দুই ভাইবোন নৌকা দিয়ে গোরতে গিয়ে ছোট ভাই পানিতে পরে গেলে বোন তাকে বাঁচাতে গিয়ে দুইজন পানিতে ডুবে মৃত্যু বরন করেছে।
তাদেরকে ধর্মপাশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহাবুব মুরর্শেদ খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।