যুক্তরাজ্যস্থ ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমদের স্বদেশ গমন, মোটরসাইকেল শোভাযাত্রায় বরণ

প্রকাশিত: 11:24 PM, August 9, 2026

যুক্তরাজ্যস্থ ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমদের স্বদেশ গমন, মোটরসাইকেল শোভাযাত্রায় বরণ

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্যস্থ ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমদ স্বদেশ গমন করেছেন। দেশে ফেরায় তাকে অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

রবিবার (৯ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়ে দয়ামির এলাকায় একটি রেস্টুরেন্টে নিয়ে এসে ফুলের মালা দিয়ে শামীম আহমদকে বরণ করেন নেতাকর্মীরা। সেখানে তাকে ফুল দিয়ে বরন করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ বাড়ি ইলাশপুরে নিয়ে যান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় নেতাকর্মীদের জন্য সাবেক যুক্তরাজ্যস্থ ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমদের বাড়িতে ভুরি ভোজনের আয়োজন করা হয়। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে শামীম আহমদ স্থানীয় রাজনীতি ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নেতা কর্মীর। পাশাপাশি শামীম আহমদ আগামীতে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ও আগ্রহের কথাও জানিয়েছেন। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিএনপি নেতা ইমন আহমদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুুরুল ইসলাম রেজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমদ,বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহেদ আহমদ মাসুদ।

 

এসময় বক্তারা বলেন, শামীম আহমদ দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক রেখেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনে ওসমানীনগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, শামীম আহমদ ভবিষ্যতে ওসমানীনগরের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

বক্তারা আরও বলেন, শামীম আহমদ একজন তরুণ যুবনেতা হিসেবে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে পরিচিতি লাভ করেছেন। তিনি আগামীতে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জনগণের মতামত ও সমর্থন নিয়ে তিনি এগিয়ে গেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমদ, তাজপুর ইউনিয়ন যুবদল নেতা দিলোয়ার আহমদ,তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ,সিনিয়র সহ সভাপতি রায়হান আহমদ,তাজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, তারেক আহমদ, আব্দুল্লাহ আহমদ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031