দোয়ারাবাজারে হত্যাচেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনের মামলা এক আসামিকে আটক করেছে থানা পুলিশ

প্রকাশিত: 4:32 PM, August 10, 2026

দোয়ারাবাজারে হত্যাচেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনের মামলা এক আসামিকে আটক করেছে থানা পুলিশ

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত পৃথক দুটি মামলায় ফয়েজ মিয়া (ওরফে খয়েজ) নামের এক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

রবিবার (৯ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

 

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, আটককৃত ফয়েজ মিয়া দোয়ারাবাজার থানার এফআইআর নম্বর-৩৫ (জি আর নং-১৮৩, এর এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামি। উক্ত মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ডি ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারা যুক্ত রয়েছে। মামলাটির তদন্ত শেষে চলতি বছরের ১২ জানুয়ারি বিজ্ঞ আদালতে চার্জশীট-২ ও চার্জশীট-৩ দাখিল করা হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

এছাড়া, একই থানায় গত ৩১ জুলাই রুজুকৃত এফআইআর নম্বর-৩৪/২০২৬ (জি আর নং-২০৬)-এর মামলায়ও তিনি অভিযুক্ত। উক্ত মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ডি ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “আটককৃত ফয়েজ মিয়া (ওরফে খয়েজ) একটি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য একটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031