সিলেট ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সমাজসেবার পাশাপাশি এলাকারা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনার প্রচেষ্ঠায় মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিতে অব্যাহত কর্যাক্রম পরিচালনা করছেন ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমদ মধু।
যার ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগর উপজেলার জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার নুরানি বিভাগের ১৬০ জনের অধিক কোমলমতি শিক্ষার্থীর মধ্যে ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট এর পক্ষ থেকে নতুন পোশাক বিতরণ করেন তিনি।
৯ আগস্ট রবিবার দুপুরে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমদ মধু‘র বাড়িতে জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার নুরানি বিভাগের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমদ মধু।
অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান আছাদ আহমদ ছাদ মিয়া যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।
বিতরণী অনুষ্ঠনে বক্তব্য রাখেন, ইউনাইটেড গলমুকাপন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমদ মধু, যুক্তরাষ্ট্র প্রবাসী মসকুর আহমদ সোহাগ ,ওসমানীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ট্রাস্টের সহ-সভাপতি নুহেল আহমদ চৌধুরী, সমাজ সেবক শীষ আহমদ, মোহাম্মদ তুরন আহমদ তালুকদার, মোহাম্মদ আফসর মিয়া, মুজাক্কির আহমদ নাজু, মাওলানা কারী নূর হোসাইন, মাওলানা আমজাদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, শিপন আহমদ, লিটন মিয়া, নাজু আহমদ ও রুজেল আহমদসহ অনেকেই।
বক্তারা বলেন , ২০২৩ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। স্থানীয় মসজিদ-মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থাসহ সামাজিক মানবিক কাজে অংশ নেয়ায় ইতিমধ্যে ট্রাস্ট স্থানীয়দের মন জয় করেছে।বর্তমানে ট্রাস্টের বাংলাদেশ শাখায় শতাধিক সদস্য এসব উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহন করছেন। এছাড়া যুক্তরাজ্যে থেকে ট্রাস্টের পারিবারিক ২০ জন সদস্য অর্থনৈতিক ভাবে সহযোগীতা অব্যাহত রেখেছেন।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গলমুকাপন জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার নুরানি বিভাগের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।
অনুষ্ঠানে সমাজসেবী জুবায়ের আহমদ,আব্দুস সালাম,মারজান আহমদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।