জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান দাখিল এবং কারিগরী পরীক্ষার ফলাফলে এবার স্কুল এগিয়ে রয়েছে।

 

১০ আগস্ট সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ১৮৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০১৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২৩টি জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৫৩ দশমিক ৬৮ ভাগ। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭৮০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩৬৬ জন উত্তীর্ন হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ মাত্র ১টি। পাসের হার ৪৬ দশমিক ৯২ ভাগ। উপজেলার ২টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ মাত্র ১টি। পাসের হার ৪৮ দশমিক ৯৫ ভাগ।

 

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক হোসাইন মুহাম্মদ আনোয়ার তা নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31