আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে আটক করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

 

তারা হলেন- সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

 

ওসি ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাদের মধ্যে মোট চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31