ওসমানীনগরে ইয়াবা, গাঁজাসহ আটক-২

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

ওসমানীনগরে ইয়াবা, গাঁজাসহ আটক-২

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাজা সহ দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে দয়ামীর ইউনিয়ন অন্তর্গত দয়ামীর বাজার সংলগ্ন ঢাকা টু সিলেট মহাসড়কের পশ্চিমে দয়াময়ীর কলেজ গেটের নিচ থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, দয়ামীর গ্রামের মৃত হুলমত উল্লার পুত্র আব্দুল বারী (৫০) ও মাঠিহানি গ্রামের মনর আলীর পুত্র মিঠু মিয়া (২৩)। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামালা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্য গাজী মোস্তফা।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31