সিলেট ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬
প্রতিনিধি / ওসমানীনগর ::
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরীর মমতাময়ী মা জয়তারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুরে এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ।
এর আগে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মা জয়তারা বেগম(৮০)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত ৯টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন হয়।