ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃ/ত্যু

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃ/ত্যু

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুরের খোয়াজ আলীর ছেলে।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, আলমগীর নামের ওই রোগী হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৫তলার ৩৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ১১ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31