শনিবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির, অংশ নিবে যেসব কর্মসূচিতে

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

শনিবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির, অংশ নিবে যেসব কর্মসূচিতে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার সিলেট  আসছেন। তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ।

 

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে বিমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাড়ে ১১টার দিকে নগরীর ধোপাদিঘীরপারের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে অনুষ্ঠিতব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

 

বিকাল ৪টায় তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বৃক্ষ মেলায়ও তিনি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

 

বিকাল ৫টায় তিনি উপশহরের সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন শেষে সন্ধ্যা ৬টায় ইসলামপুরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৩২ নং ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সাথে মতবিনিময় করবেন।

 

রাত সাড়ে ৮টার দিকে তিনি বিমানযোগে সিলেট ত্যাগ করবেন।

Spread the love