সিলেটের সৌদি যাত্রীদের জন্য সুখবর

প্রকাশিত: 3:25 PM, August 14, 2026

সিলেটের সৌদি যাত্রীদের জন্য সুখবর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের সৌদি যাত্রীদের জন্য সুখবর জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দর থেকে সৌদির বিভিন্ন শহরে অন্তত ৩৫টি যাত্রীবাহি ফ্লাইট বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেবিচক সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

 

মতবিনিময়কালে তিনি জানান, বাংলাদেশ থেকে সৌদি আরবে বর্তমানে সপ্তাহে ৪৯টি ফ্লাইট পরিচালা করা হচ্ছে। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী ফ্লাইট সংখ্যা ৩৫টি বেড়ে হবে ৮৪টি। দু’দেশের অনুমোদিত এয়ারলাইনগুলো এসব ্ফ্লাইট পরিচালনা করবে।

 

বর্তমানে বাংলাদেশ বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে ১টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে। নতুন সমঝোতা স্মালক অনুযায়ী সিলেট থেকে ফ্লাইট সংখ্যা আরও বাড়বে। আর তাহলে সিলেটের হজ ও ওমরাহ যাত্রী, সৌদি প্রবাসী এবং জনশক্তি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা উপকৃত হবেন।

 

বিশেষ করে হজ মওসুমে যাত্রীদের চাপ অনেকটাই হ্রাস পাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031