জুড়ীতে ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

জুড়ীতে ৭ জনকে জরিমানা

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সড়ক পরিবহন আইনে সাত জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বনিক এ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪/৬৬ মোতাবেক উপজেলার নয়াগ্রাম গ্রামের শফিকুল ইসলাম, জাঙ্গিরাই গ্রামের আবু মূসা, ভোগতেরা গ্রামের রুবেল আহমদ, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের সুহেল, দোহালিয়া গ্রামের মিজানুর রহমান, কুলাউড়া উপজেলার হাবিবুর রহমান, বি বাড়ীয়ার শ্যামল চন্দ্র দাস সহ প্রত্যেককে পাঁচশত টাকা করে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31