প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীতে চালু হওয়ার প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা মেরে জরিমানা গুণতে হলো বলাকা পরিবহনের একটি বাসকে। আজ মঙ্গলবার পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

 

এর আগে, আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে ১০টি বাস। ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস এ সেবায় যুক্ত হবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031