পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে যে তথ্য উঠে এসেছে, সেটিকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টার দিকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ। দেশে আল-কায়েদার কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও এ ধরনের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।

 

মিয়ানমারে রোহিঙ্গা নেওয়ার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকারের তথ্যের বিষয়ে বাংলাদেশের আপত্তির কথা দেশটির রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপের বিষয়ে তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে নয়, প্রধানমন্ত্রী চীন সফরের সময় চীনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

 

প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের আসা শুরু হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। প্রথম তিন-চার বছরের মধ্যে সমাধান করা সম্ভব হলে পরিস্থিতি এতটা জটিল হতো না। সময়ের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি আরো জটিল হয়েছে এবং সংকটও ঘনীভূত হয়েছে।

 

তিনি বলেন, শুধু কূটনৈতিক ভাষায় কথা বললে হবে না, বিষয়টিকে কার্যকর পদক্ষেপে পরিণত করতে হবে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আন্তর্জাতিক আদালতের রায়সহ বিভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে ভূরাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কূটনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31