পিকআপ চালকের উপর হামলা করে নগদ টাকা লোট: থানায় মামলা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

পিকআপ চালকের উপর হামলা করে নগদ টাকা লোট: থানায় মামলা

প্রতিনিধি/ বিশ্বনাথ ::

বিশ্বনাথে পিকআপ চালকের উপর হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা ও জমির দলিলপত্র লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যফারে থানায় মামলাও দায়ের করা হয়েছে। গত রোববার সকালে ওই হামলার  ঘটনা ঘটে।  হামলায় আহত অবস্থায় চিকিৎসা সেবা গ্রহনের জন্য তিনি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অবস্থা আশংখ্যা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার শিকার উপজেলার জাহারগাঁও গ্রামের মখলিছ মিয়ার পুত্র পিকআপ চালক নজরুল ইসলাম (৩৪)। হামলা ও টাকা-দলিল লুটপাঠের ঘটনায় আহত নজরুল ইসলাম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং (১৯)।

 

মামলার অভিযুক্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের মৃত হারিছ খানের পুত্র নওশাদ খান (৫০), নওশাদ খানের পুত্র আখতার খান (২৪), বাহারাম খানের পুত্র সোহেল খান (২৫), আফসর খান (৩১)।,সুহেদ খান (২২)।

 

মামলার এজাহারে উল্লেখ করেন, ঘটনার দিন বাদী বাড়ি থেকে বাইরে বের হয়ে পশ্চিম চান্দশির কাপন গ্রামের জামে মসজিদের সামনে পৌঁছামাত্র অভিযুক্তরা অতর্কিতভাবে তার (নজরুল) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় বাদীর সঙ্গে থাকা নগদ ৩ লাখ টাকা ও জমির দলিলপত্রের ব্যাগ নিয়ে মোটর সাইকেল যোগ দ্রুত ঘটনাস্থ ত্যাগ করে।

 

 বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930