সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
দীর্ঘদিন আগের আলোচিত এই গুমের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২০ আগস্ট) এ আদেশ দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে আগামী ২৩ আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দেন।
২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।