সিলেট ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সীমান্ত পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি টিসিবি পণ্য জব্দ করা হয়েছে।
১৬ এপ্রিল রাত ১১ টার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযান কালে হাজী হেলিম উল্লার ছেলে নোমান আহমদের কর্মচারীকে টিসিবি পণ্যের মোড়ক পরিবর্তন করার সময় আটক করা হয়। এ সময় ৫ লিটারি ১৯৬ বোতল সোয়াবিন ও ৭৩ বস্তা চিনি জব্দ করা হয় এবং ৬ জনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত বলেন, ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।