দেশে ফের বাড়ল স্বর্ণ-রুপার দাম

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৬

দেশে ফের বাড়ল স্বর্ণ-রুপার দাম

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ গত ২০ আগস্ট সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা এবং রুপার দাম ২৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দর ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। একই সঙ্গে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্তভাবে ভ্যাট নেওয়া যাবে না। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মও বহাল থাকবে।

এর আগে ১৫ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দফায় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

 

চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৫ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৩ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাটের কারণে সমন্বয় করা হয়েছে। এর বিপরীতে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার পরিবর্তন করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়লেও কমানো হয়েছিল ২৯ বার।

 

স্বর্ণের পাশাপাশি সর্বশেষ দফায় রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

 

২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফায় দাম বেড়েছে এবং ৩০ দফায় কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল। তখন ১০ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল তিনবার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31