জগন্নাথপুরে দবির মোল্লাকে গ্রেফতারে চলছে পুলিশের অভিযান

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

জগন্নাথপুরে দবির মোল্লাকে গ্রেফতারে চলছে পুলিশের অভিযান

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খালিশাপাড়া গ্রামে একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল হামলার ঘটনায় নারী সহ ৪ জন আহত হন। এ ঘটনায় আহত নারী ফুলতেরা বেগম বাদী হয়ে ১৪ এপ্রিল খালিশাপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে দবিরুল ইসলাম, তার ভাই বদরুল মিয়া, সজ্জাদ মিয়া ও মধু মিয়ার ছেলে জামাল মিয়া সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

আহত পরিবার সহ স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপি নেতা মাওলানা দবিরুল ইসলাম ওরফে দবির মোল্লার নেতৃত্বে একটি দাঙ্গাবাজ চক্র রয়েছে। এ চক্রের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় মধু মিয়ার পক্ষ নিয়ে নারীদের উপর হামলা চালানো হয়েছে। এছাড়া দবির মোল্লা ও তার সহযোগীদের ভয়ে বিগত ৪ বছর ধরে খালিশাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিদ্দিক মিয়ার পরিবার বাড়িতে আসতে পারছেন না। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর এসআই আফছার আহমদ বলেন, মামলার প্রধান আসামী দবিরুল ইসলাম সহ অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031