ওসমানীনগরে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ১ 

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

ওসমানীনগরে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ১ 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় আহমদ আলী (২০) নামে এক লাকড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আহমদ আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাজপুর বাজারে লাকড়ির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

জানা যায়, বুধবার সকালে আহমদ আলী তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

 

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দুর্ঘটনায় আহমদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930