শিক্ষকদের অধিকার আদায়ে বাশিসের বাগেরহাটে মোরেলগঞ্জের নেতৃত্বে লুৎফর রহমান

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

শিক্ষকদের অধিকার আদায়ে বাশিসের বাগেরহাটে মোরেলগঞ্জের নেতৃত্বে লুৎফর রহমান

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলার বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা শাখার ২১ সদস্যের নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, শিক্ষক মো. রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান এবং যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলকে। মিফতা উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বলেন, সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। শিক্ষক সমাজের প্রতি এ ধরনের বৈষম্য বিশ্বের আর কোথাও নেই। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণসহ শিক্ষকদের কাঙ্ক্ষিত সব দাবি-দাওয়া বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে অচিরেই বাস্তবায়ন করা হবে।

এদিকে বাশিসের বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মোরেলগঞ্জের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা।

প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার দীর্ঘ তিন বছর ধরে শিক্ষকদের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি ইতোমধ্যে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মোরেলগঞ্জ উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930