স্বর্ণ ছিনতাইয়ে ‘আপোষ’ করেও জামিন পেলেন না ২ নেতা

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

স্বর্ণ ছিনতাইয়ে ‘আপোষ’ করেও জামিন পেলেন না ২ নেতা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় বাদীর সঙ্গে ‘আপোষ’ হলেও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ ও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত’র জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ দিয়েছেন। আসামিপক্ষে আইনজীবী আব্দুর রহমান তাদের জামিন শুনানি করেন।

 

এর আগে, গত ৩১ আগস্ট বাদীর উপস্থিতিতে আসামিপক্ষে আইনজীবী আব্দুর রহমান বলেছিলেন, আদালতের বাইরে আসামি ও বাদীর মধ্যে আপস-মীমাংসা হয়েছে। ওইদিন মামলার বাদী মো. সুমন আদালতে উপস্থিত থেকে বলেছিলেন, আসামিরা জামিন পেলে তার কোনো আপত্তি নেই।

এর আগে, গত শনিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের ১নং সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৯৯ দশমিক ৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরদিন তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।

 

এদিন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেদিন আজ বুধবার পুনরায় জামিন শুনানির দিন ঠিক করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী কাউসার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণের গহনা পাঠান। পরে তার ছোট ভাই মো. সুমন তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণের গহনা ও বন্ধু রোহানের কাছে থাকা আরও ১০০ গ্রাম গয়না নিয়ে ভাড়া করা হায়েস গাড়িতে ওঠেন। রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করেন।

 

এ সময় আসামিরা নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোক পরিচয় দিয়ে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখায়। পরে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আসামিরা তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সুমন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930