মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি / বাগেরহাট :: 

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপনদুই ভাই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।তারা আপন দুই ভাই।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাই একসঙ্গে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, দুই ভাই মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন। তাদের মৃত্যুতে দুই পরিবারের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

 

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, নিহতদের খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930